
ইউসেপ বাংলাদেশ-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম, পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনা ধারণের আহ্বান জানান। পাশাপাশি চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করার অঙ্গীকারেই আমাদের পথচলা।
